প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, মে ৩, ২০২৪
অনলাইন ডেস্ক : বিয়ের দাবিতে বরিশালের গৌরনদীতে প্রেমিকের বাড়িতে অনশনে তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণী (১৮)।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ ধানডোবা গ্রামের খলিল মোল্লার বাড়িতে এ অনশন শুরু করেন এই তরুণী।
তরুণী অভিযোগ করে বলেন, ২ বছর আগে আমার সঙ্গে দক্ষিণ ধানডোবা গ্রামের খলিল মোল্লার ছেলে ইমরান মোল্লার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক মাস পর ইমরান মোল্লা আমাকে ঢাকায় নিয়ে একটি এনজিওতে চাকরি দেয়। ৬ মাস পরে ঘুরতে যাওয়ার কথা বলে ইমরান ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় তার (ইমরান) ভাড়া বাসায় আমাকে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে ইমরান।
এরপর বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে গত ৪ মাস পূর্বে ইমরান আমাকে তার (ইমরান) ভাড়া বাসায় নিয়ে রাখে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায়ই আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এতে আমি তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ সৃষ্টি করি। পরে ইমরান আমাকে ভাড়া বাসায় রেখে ঈদের ৩ দিন আগে গ্রামের বাড়ি দক্ষিণ ধানডোবায় চলে আসে। এরপর থেকে ইমরান আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তাই বিয়ের দাবিতে ও পেটের (অন্তঃসত্ত্বা) সন্তানের পিতৃপরিচয়ের জন্য বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে প্রেমিক ইমরান মোল্লার বাড়িতে এসে অনশন শুরু করি। এ ঘটনার পর থেকে ইমরানের মা ছাড়া পরিবারের অন্য সদস্যরা গা-ঢাকা দিয়েছেন।
ইমরানের মা রাজিয়া বেগম জানান, খবর পেয়ে থানা পুলিশ ও কয়েকজন সাংবাদিক আমাদের বাড়িতে এসেছিল। তারা ওই মেয়েকে বাড়ি চলে যেতে বললেও মেয়ে এখনো আমাদের বাড়িতে অবস্থান করছে। এ ঘটনায় শনিবার বিকালে সালিশ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অভিযোগের বিষয়ে মতামত জানতে ইমরাম মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তার মা রাজিয়া বেগম ফোন রিসিভ করে বলেন, ইমরান মোল্লা বাসায় নেই।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমরা কিছুই জানি না। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest