প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২
অনলাইন ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফেরার আর সুযোগ নেই। কারণ আদালত বলে দিয়েছেন এটা অবৈধ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত অবৈধ ঘোষণা করেছেন। সুতরাং এই ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নেই।
খালেদা জিয়ার সাজা বাড়িয়ে যারা রায় দিয়েছেন ভবিষ্যতে তাদের বিচার হবে। খালেদা জিয়ার আইনজীবীদের দেওয়া এমন বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটা আদালত অবমাননা করা হয়েছে, আদালত দেখবেন।
বাংলাদেশের মানবাধিকার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ওনার আরও জেনেশুনে কথা বলা উচিত। কারণ মানবাধিকার উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনার সরকার অনেক অগ্রগতি করেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest