প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সব ফরম্যাটের অধিনায়কত্ব গেল মাসে ছেড়ে দেন সাকিব আল হাসান। নতুন করে নেতৃত্ব পান নাজমুল হোসেন শান্ত।
দায়িত্ব পেয়েই জিতেছেন শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ। তবে টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে হেরেছেন লংকানদের বিপক্ষে প্রথম টেস্টেও।
বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়— শান্তর অধিনায়কত্ব কেমন লেগেছে এবং কীভাবে মূল্যায়ন করবেন?
জবাবে টাইগার ক্রিকেটের এই পোস্টারবয় জানালেন সবার সাপোর্ট পেলে শান্ত হয়ে উঠবেন অসাধারণ লিডার।
সাকিব বলেন, খুবই আর্লি স্টেজ, কিন্তু আমি সিউর বিসিবি ওকে লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে। এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে। কিছু রেজাল্ট ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে আরও বড় হতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে।
এদিকে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে রয়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরেই তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল ডিপিএলে নিজ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন সাকিব।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest