প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
বিশ্বনাথ প্রতিনিধি : শ্বাসরুদ্ধকর ফাইনালে বিশ্বনাথ ডেফোডিলকে ১ রানে হারিয়ে ডেফোডিল এসোসিয়েশন আমন্ত্রণমূলক ক্রিকেট টূর্ণামেন্টে ১০ম আসরে চ্যাম্পিয়ন হলো বিশ্বনাথ থিয়েটার।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বিশ্বনাথ থিয়েটার করে ১৪৬ রান। জবাবে ডেফোডিল এসোসিয়েশন ৬ উইকেটে করেছে ১৪৫ রান। ফলে ১ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বনাথ থিয়েটার।
এ নিয়ে এই টূর্ণামেন্টে ৪র্থ বারের মতো চ্যাম্পিয়ান হলো বিশ্বনাথের নাট্য সংগঠন বিশ্বনাথ থিয়েটার।
প্রতিবছরের ন্যায় এবছরও বিশ্বনাথ উপজেলার সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন আয়োজন করে এ আমন্ত্রণমূলক টূর্নামেন্টের। বুধবার খেলা শেষে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ডেফোডিলের অতিথি প্লেয়ার ফখরুল আহমদ।
বিশ্বনাথ থিয়েটারের পক্ষে খেলায় অংশ নেন, থিয়েটারের সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, সহ-সভাপতি সোহেল বাদশা, যুগ্ম সম্পাদক মুহিন আহমদ, সদস্য ডা. পিউল দেব সৈকত, জুয়েল আহমদ, ডা. সজল কান্তি তালুকদার, ফয়জুল আহমদ, অতিথি প্লেয়ার মাজহরুল ইসলাম, শামীম উদ্দিন, মাজেদ।
বিশ্বনাথ ডেফোডিলের হয়ে খেলায় অংশ নেন, সংগঠনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, তন্ময় দেবরায়, যুগ্ম সম্পাদক বকুল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাবেল আহমদ খান, অর্থ সম্পাদক সৌমিত্র ধর, সহ-অর্থ সম্পাদক জসিম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ হৃদয়, সদস্য ইলিয়াস আলী, ইয়াসির আলী, আবির আহমদ, হাবিবুর রহমান ও অতিথি প্লেয়ার ফখরুল ইসলাম।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest