প্রকাশিত: ৫:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪
বিশ্বনাথ প্রতিনিধি:: বর্ণাঢ্য আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো সিলেটের বিশ্বনাথের বিশ্বকাপ খ্যাত বিগ বাজেটের ফুটবল টূর্ণামেন্ট ‘লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্ট’ এর ৪র্থ আসরের।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জানাইয়া মাঠে আকাশে বেলুন উড়িয়ে টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাফুফের কার্যনির্বাহীর সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ উপজেলা ক্রীড়াঙ্গণে অনেক দূর এগিয়ে গেছে। বিশ্বনাথের মতো এতো টূর্ণামেন্ট আর কোন উপজেলায় আর আয়োজন হচ্ছে না। তিনি বলেন, খেলাধুলায় বুদ হয়ে থাকলে যুব সমাজ কোনদিনও বিপদগামী হবে না। তাই সিলেটের সবকটি উপজেলাই বিশ্বনাথকে অনুসরণ করে বেশি বেশি করে টূর্ণামেন্টের আয়োজন করে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়া প্রয়োজন। এসময় তিনি অর্থদাতা সকল প্রবাসীদের প্রতি ধন্যবাদ জানান।
প্রবাসীদের অর্থায়নে ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তি, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আলতাব হোসেন, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়া। পরিচালনায় ছিলেন ধারাভাষ্যকার একেএম তুহেম।
উদ্বোধনী ম্যাচে ঘানা থেকে আগত ফুটবলার ওসমানের একমাত্র গোলে এসআর স্পোর্টস ওয়ার্ল্ড সিলেটকে হারিয়ে জয়লাভ করে হিরামন স্পোটিং ক্লাব জানাইয়া। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফুটবলার শাহিন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest