প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৩
অনলাইন ডেস্ক : গাজীপুর মহানগরীর বাসন এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় শুক্রবার রাতে ওই তরুণীর মা বাদী হয়ে মামলা করেন। শনিবার ভোরে অভিযান চালিয়ে বান্ধবী জুঁই আক্তারসহ (১৮) তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
অন্য দুজন হলেন- মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকার রমিজ উদ্দিনের ছেলে শাকিল আহমেদ (২৫) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাহুল (২০)।
বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, ওই তরুণী বৃহস্পতিবার রাতে বাসন এলাকায় বান্ধবীর ভাড়া বাসায় বেড়াতে যান। জুঁই কৌশলে ওই তরুণীকে স্থানীয় শাকিলের ভাড়া বাড়িতে নিয়ে দরজা আটকিয়ে দেন। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া শাকিল তরুণীকে ধর্ষণ করেন। পরে শাকিলের বন্ধু রাহুলও কক্ষে ঢুকে তাকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না জানানোর কথা বলেন তারা; বললে হত্যার হুমকি দেন।
কিন্তু তরুণী ঘটনাটি তার মাকে খুলে বলেন। ঘটনাটি জানার পর শুক্রবার রাতে তার মা মামলা করেন।
শনিবার ভোরে এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিদের গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest