প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
বিনোদন ডেস্ক :পারস্পরিক ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট প্রচণ্ড ইগোটিক প্রবলেমে পড়ে ছয় বছরের সম্পর্ক নষ্ট হয়। পাশাপাশি দুই বছরের সংসার জীবনের অবসান ঘটিয়ে একে অপর থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয় নিশাত ও আবির। নিজেদের জিদকে ধরে রাখার জন্য কেউ কারও কাছে হার মানতে চায় না তারা।
কিন্তু একবারও ভাবে না, তাদের নবজাতক রাইসার কী হবে বা তার চাওয়াটা কী হতে পারে। বলছিলাম, শামীম সিকদারের রচনায় এবং রানা বর্তমানের পরিচালনায় একক নাটক ‘ইতি তোমার মেয়ে’র গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া।
পরিচালক রানা বর্তমান বলেন, আমাদের গল্পটি ভিউর গল্প নয়। তবে বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্লটে নিয়ে কাজ করার চেষ্টা করেছি।
একটি ব্রোকেন ফ্যামিলির গল্প ‘ইতি তোমার মেয়ে’। সম্পূর্ণ ফ্যামিলি ড্রামার উপর নির্মিতব্য নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে দর্শকদের হৃদয় স্পর্শ করবে এবং অনেকের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়বে বলে আশা ব্যক্ত করেন নির্মাতা রানা বর্তমান।
তিনি আরও বলেন, সমসাময়িক গল্প নিয়ে নাট্যকার শামীম সিকদার দারুণ যত্ন করে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। এর প্রতিটি কলাকুশলীর সুনিপুণ অভিনয় নাটকটিতে ভিন্নমাত্রা যোগ করেছে বলে জানান তিনি।
শবনম ফারিয়া ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টুটুল চৌধুরী এবং কয়েকজন শিশুশিল্পীসহ বেশ কয়েকজন দক্ষ অভিনয়শিল্পী নাটকটিতে অভিনয় করেছেন। আর একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী জাফনা সুবাইতা হাসান।
নাটকটি আগামী ২৪ ফেব্রুয়ারি রাত ৯টা ৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচার করা হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest