প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩
বিনোদন ডেস্ক : হঠাৎ করেই বিয়ের আয়োজনে হাজির জয়ে চমক দিচ্ছেন জয়া আহসান। সম্প্রতি রাজধানী ঢাকায় একটি বিয়ের আয়োজন চলছিল।
সেখানে হঠাৎ করেই হাজির হন এই অভিনেত্রী।
বিয়ের আয়োজনে তারকা অভিনেত্রীকে দেখে কনেরও বিস্ময়ের যেন শেষ নেই। তিনি বলেন, আমি সত্যিই অবাক। বিশ্বাসই হচ্ছে না আমার বিয়েতে তিনি (জয়া আহসান) এসেছেন। হঠাৎ করে তার আসা আজীবন মনে থাকবে আমার।
এদিকে জয়ার ভাষ্যমতে, বিয়েতে যেতে সবারই ভালো লাগে। যেখানে আমি জীবনে প্রথমবারের মতো ওয়েডিং ক্রাশ। জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাওয়া দম্পতিদের সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করে দেওয়া এই ক্যাম্পেইন দারুণ লেগেছে আমার কাছে।
গেল কয়েক সপ্তাহে রাজধানীর বিভিন্ন বিয়ের আয়োজনে দেখা গেছে জয়াকে। এটি মূলত একটি প্রতিষ্ঠানের প্রচারণার ক্যাম্পেইন। এর নাম দেওয়া হয়েছে ওয়েডিং ক্রাশ।
প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী। সেটার প্রচারের অংশ হিসেবেই রাজধানীর বিয়ের আয়োজনে হুটহাট হাজির হওয়া এই নায়িকার।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest