প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩
বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও অহনা রহমান। দুজন জুটি বেঁধে অভিনয় করেছেন। দুজনের সর্ম্পকও ভালো। এর মধ্যেই এই দুই শিল্পীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন শামীম হাসান।
রোববার (২২ জানুয়ারি) মধ্যরাতে ফেসবুকে বিয়ের একটি হলফনামার ছবি পোস্ট করেন শামীম। যেখানে তার ও অহনার ছবি রয়েছে। ক্যাপশনে অভিনেতা লিখেছেন: ‘আলহামদুলিল্লাহ’।
পোস্টটি ভাইরাল হলেও জানা যায়- নাটকের দৃশ্যের প্রয়োজনে বিয়ের হলফনামা তৈরি করা হয়। আর সেটিই প্রকাশ করেন শামীম।
বিষয়টি নিয়ে শামীম সরকারের ভাষ্য, এখনও এটা শুধুই বন্ধুত্ব। যদি সম্পর্ক হয়, তাহলে আমরা পাবলিকলি অবশ্যই বলবো। লুকানোর কিছু নেই, লুকানো যায়ও না।
দুই পরিবারের মধ্যে শামীম-অহনার যাতায়াত রয়েছে বলেও জানান অভিনেতা। তবে বিয়ের ব্যাপারে এখনও কিছু ভাবেননি তারা। সেটা সময়-সম্ভাবনার ওপরই নির্ভর করছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest