প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২২
অনলাইন ডেস্ক : প্রায় প্রতি টুর্নামেন্টের আগেই বাংলাদেশ ক্রিকেটে শুরু হয় নাটকীয়তা। এবার এশিয়া কাপের আগেও এর ব্যতিক্রম হচ্ছে না।
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ঝুলে ছিল আগে থেকেই। জিম্বাবুয়ে সিরিজে দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান ইনজুরিতে।
এরপর নেতৃত্বে আসার ব্যাপারে জোর গুঞ্জন ছিল সাকিব আল হাসানের। কিন্তু এই ক্রিকেটার বেটিং কোম্পানির নিউজ পোর্টাল বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করেছেন। এ নিয়ে হার্ডলাইনে আছে বিসিবি।
চুক্তি বাতিল না করলে তার সঙ্গে সম্পর্ক শেষ করার কথাও জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। এখন বিসিবির বিকল্প অধিনায়ক আছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ে সিরিজে শেষ টি-টোয়েন্টি খেললেও নেতৃত্ব দেননি। সব মিলিয়ে অধিনায়কত্ব নিয়ে বিসিবি কি চাপে?
জবাবে বেক্সিমকো অফিসে সাংবাদিকদের পাপন বলেছেন, ‘কোনো চাপ নেই। আমি আগেও বলেছি রিয়াদ ইতোমধ্যে তালিকায় আছে। রিয়াদ, সাকিব, আমরা সোহানকে নিলাম, লিটন দাস এ নামগুলোও তো আছে। দুর্ভাগ্যজনকভাবে এরা যদি নাও থাকে আপনারা দেখেন আমরা মোসাদ্দেককে করি নাই একটা ম্যাচে? আমরা এগুলো নিয়ে চিন্তিতই না। ’
‘আপনার মাইন্ডটা ক্লিয়ার থাকতে হবে, চাপে পড়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই। আমাদের কপাল খারাপ আমাদের ভালো খেলোয়ায়ড়েরা যদি খেলতে না পারে। শুধু তো এ জন্য না, ইনজুরির কারণেও তো অনেকে খেলতে পারছে না। লিটন দাসকে আমরা মিস করবো না? এখন সবচেয়ে ভালো ফর্মে থাকা খেলোয়াড়। সোহানকে মিস করবো না? রাব্বি নাই…টি-টোয়েন্টি স্কোয়াডের পুরো জিনিসটাই বদলে গেছে। এটা খেলারই অংশ, আমাদের এটা মেনে নিতে হবে। ’
অধিনায়কত্ব নিয়ে বিসিবির পরিকল্পনা জানিয়ে পাপন বলেছেন, ‘আমরা এখন ছোট ছোট করে না দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব দিতে চাচ্ছি। সামনে বিশ্বকাপ আছে, দেখি আমাদের টিম কম্বিনেশন কী হয়। মনে করলাম একটা ছেলেকে দেবো, ও যদি স্কোয়াডেই না থাকে, এটা শুধু সাকিব না…তাহলে ওকে দিয়ে লাভ হল কি অধিনায়কত্বটা? টার তো কোনো মানে হল না। আমরা এখন টিমটা ঠিক করবো সেটার জন্য আমরা একটা দিন সময় নিচ্ছি। আজকে না করে আগামীকাল দলটা জানিয়ে দেওয়া হবে। ’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest