প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২
নিজস্ব প্রতিবেদকঃ আজ ৬ই ডিসেম্বর কুলাউড়া মুক্ত দিবস,১৯৭১ সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয় কুলাউড়া। এ উপলক্ষে আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের প্রতিষ্টাতা,কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য,বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লীডার সাদরুল আহমেদ খান কুলাউড়া উপজেলার সবকটি ইউনিয়নে দুই দিনে উন্মুক্ত বিজয় দৌড়,পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধে কুলাউড়া বিষয়ক লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করেন।

৬ই ডিসেম্বর ২০২২,মঙ্গলবার সকাল ৯টায় কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজারে এই কর্মসূচির উদ্ভোধন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন আয়োজক সাদরুল আহমেদ খান,মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি ও রানার্স ক্লাবের এডমিন ইমন আহমেদ ও ডাঃসঞ্জীব মীতৈ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই আয়োজন সম্পর্কে সাদরুল আহমেদ খান বলেন,কুলাউড়ার মানুষের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের ইতিহাস পৌছে দিতে তার এই ভিন্ন আয়োজন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest