প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২
নিজস্ব প্রতিবেদক : কুলাউড়ায় সরকারের বিভিন্ন উন্নয়ন সচিত্র প্রতিবেদন প্রদর্শনী অব্যাহত রেখেছেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান।
বিরোধীদল বিভিন্ন প্রোপাগাণ্ডার মাধ্যমে গ্রামের সহজ সরল মানুষদের বিভ্রান্ত করছে- তাদের অপতৎপরতার জবাবেই এই প্রদর্শনী বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা।
তিনি জানান, সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন চিত্র ধারাবাহিকভাবে উপজেলার সকল হাটবাজারে প্রদর্শন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার (৩০ নভেম্বর) রাতে রাউৎগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন বাজারে আলোকচিত্র প্রদর্শনী করা হয়।
তিনি আরও জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যে ইশতেহার দিয়েছিল, তা পূরণে সরকার সফল হচ্ছে। এ বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরছি- যাতে আগামী নির্বাচনে ভোটাররা আওয়ামী লীগকেই বেছে নেয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest