জকিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৪

জকিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

6

 

নিউজ ডেস্ক : সিলেটের জকিগঞ্জ থানাধীন বারহাল বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ শামীম আহমদ চৌধুরী (৪৪)। তিনি উপজেলার মাইজগ্রামের আব্দুল মান্নান চৌধুরীর ছেলে।

6

 

8

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই২০২৪ইং জকিগঞ্জ থানার এসআই খলিলুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বারহাল বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির মালিকানাধীন মুদির দোকান থেকে ৭ কেজি গাঁজা এবং ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়।

 

ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। জব্দকৃত আলামতসহ তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং- ১০) দায়ের করা হয়েছে।

 

3

এ বিষয়ে জকিগঞ্জ থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

6

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7