প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৬
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। দলটির দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের বাঁধভাঙা উল্লাস মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। সোমবার ভোরে পশ্চিম স্পেনে একটি ফোয়ারা আংশিকভাবে ভেঙে পড়ে ১৩ বছরের এক কিশোর নিহত হয়েছে।
ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে পর্তুগাল সীমান্তবর্তী সালামানকা প্রদেশের প্রায় ১২ হাজার বাসিন্দার ঐতিহাসিক প্রাচীরঘেরা শহর সিউদাদ রদ্রিগোতে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
স্পেনের ঐতিহাসিক বিশ্বকাপ জয় উদযাপনের জন্য শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আরবোল গর্দো ফোয়ারার চারপাশে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। ঠিক তখনই স্মৃতিস্তম্ভটির ওপরের অংশটি ভেঙে নিচে থাকা মানুষের ওপর পড়ে। এতেই ঘটে এই হতাহতের ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত ১২টার কিছুক্ষণ পর হঠাৎ ফোয়ারাটির উপরের অংশ ভেঙে নিচে থাকা মানুষের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ১৩ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়। আহত হন আরও দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সিউদাদ রদ্রিগো নগর কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, ‘পুরো শহর আজ এই অকাল মৃত্যুতে শোকাহত। আমরা নিহতের পরিবার ও বন্ধুদের এই গভীর সমবেদনা জানাই… স্প্যানিশ জাতীয় দলের বিশ্বকাপ জয়ের যে আনন্দ উৎসবে রূপ নেওয়ার কথা ছিল, তা আজ এক নির্মম ট্র্যাজেডিতে পরিণত হলো।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest