প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। মাঠের পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে না পারলেও আর্থিক দিক থেকে বড় অঙ্কের পুরস্কার পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েও বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৬ কোটি ২০ লাখ টাকা পাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ফিফার ঘোষণা অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলকে দেওয়া হয়েছে আরও ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যার মধ্যে ১৫ লাখ ডলার রাখা হয়েছে প্রস্তুতি ব্যয়ের জন্য।
সব মিলিয়ে ব্রাজিলের প্রাপ্তি দাঁড়াচ্ছে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলারে। প্রতি ডলারের মূল্য প্রায় ১২৪ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১৬ কোটি ২০ লাখ টাকা।
এবারের বিশ্বকাপে রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার হিসেবে বিতরণ করছে ফিফা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ১৫ কোটি ৮০ লাখ টাকা। ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় এবারের মোট পুরস্কারের অর্থ প্রায় ৫০ শতাংশ বেশি।
পুরস্কার কাঠামো অনুযায়ী, বিশ্বকাপজয়ী দল পাবে ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৬২০ কোটি টাকা)। রানার্সআপ দলের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৪৭৫ কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে প্রায় ৪১৮ কোটি টাকা এবং চতুর্থ স্থান অধিকারী দল পাবে প্রায় ৩৮৯ কোটি টাকা।
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরও সিবিএফের কোষাগারে যোগ হচ্ছে কয়েকশ কোটি টাকার এই পুরস্কার। সংশ্লিষ্টদের ধারণা, এই অর্থ ভবিষ্যতে ব্রাজিলের ফুটবল উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং জাতীয় দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest