প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বাংলাদেশ সময় অনুযায়ী রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে ব্রাজিল এবং নরওয়ে।
হেড টু হেডে ৪ বারের দেখায় নরওয়ের জয় দুটি। অন্যদিকে বাকি দুটি ম্যাচ হয়েছিল ড্র।
সর্বশেষ ২০০৬ সালে একে অপরের মুখোমুখি হয়েছিল দেশ দুটি। মুখোমুখি সাক্ষাতে পিছিয়ে থাকলেও এই বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামছে সেলেসাওরা।
অপ্টার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। অন্যদিকে নরওয়ের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২২.৪ শতাংশ।
এছাড়া ম্যাচটি নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ বলে ধারণা করেছে মডেলটি।
ব্রাজিল ইতিহাস, অভিজ্ঞতা ও সাম্প্রতিক শক্তিমত্তার কারণে এই ম্যাচে এগিয়ে থাকলেও নরওয়ের বিপক্ষে আগের মুখোমুখি পরিসংখ্যান বলে দিচ্ছে, কাজটা মোটেও সহজ হবে না। বিশেষত নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড ভালোই ভোগাতে পারেন ব্রাজিলিয়ান ডিফেন্সকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest