প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সাবেক সিটি মেয়র, সাবেক সংসদ সদস্য (এমপি) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৮১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সিলেটজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক মামলার অংশ হিসেবে কতোয়ালী মডেল থানায় এই মামলাটি রুজু করা হয়। আদালত নির্দেশ দেওয়ার পর কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মামলাটি রেকর্ড করেন।
মামলার আসামিরা :আনোয়ারুজ্জামান চৌধুরী (সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশন) হাবিবুর রহমান হাবিব (সাবেক এমপি) আজবাহার আলী শেখ (উপ-পুলিশ কমিশনার) মোঃ সাদেক দস্তগীর কাওছার (অতিরিক্ত পুলিশ কমিশনার) আফতাব হোসাইন খান (সভাপতি, সিলেট মেট্রোপলিটন স্বেচ্ছাসেবক লীগ ও সাবেক কাউন্সিলর) মখলিছুর রহমান কামরান (৭নং ওয়ার্ড কাউন্সিলর) কল্লল গোস্বামী (সাবেক ইনচার্জ, বন্দরবাজার পুলিশ ফাঁড়ি) আসফাকুল ইসলাম সাব্বির (উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা) মোহাম্মদ রায়হান (প্রচার সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগ) এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ ৮১ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী গত ২ আগস্ট হামলায় গুরুতর আহত ফেঞ্চুগঞ্জ থানার সুলতানপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর রহমান। এজাহারে বলা হয়েছে, গত ২ আগস্ট দুপুর আড়াইটার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অবৈধ আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিলে অতর্কিত হামলা চালায়। আসামিদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই আদনান আহমদ ও মুক্তাদির হোসেন নামের দুই ছাত্র নিহত হন। হামলায় মামলার বাদীসহ অসংখ্য আন্দোলনকারী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন।
কতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালতের নির্দেশনা মেনে মামলাটি রুজু করা হয়েছে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে সিলেট নগরীর বিভিন্ন থানায় ইতোমধ্যে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest