শিববাড়ীতে ছাত্র-জনতার ওপর হামলা: হাবিব ও আনোয়ারুজ্জামানসহ ১৪৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪

4

নিউজ ডেস্ক : সিলেটের শিববাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ১৪৩ জনের বিরুদ্ধে মামলা  করা হয়েছে।

২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ী পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, পাইপগান, রামদা এবং ককটেল নিয়ে এই নৃশংস হামলায় অংশ নেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

7

হামলাকারীরা মুহুর্মুহু গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটালে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। মামলার বাদী হেলিম হোসেনের শরীরের বিভিন্ন স্থানেও গুলি লাগে। পরবর্তীতে তিনি চিকিৎসা গ্রহণ করেন এবং হামলাকারীদের পরিচয় শনাক্ত করে এই মামলা দায়ের করেন।

2

মামলার আসামিরা হলেন: হাবিবুর রহমান হাবিব (সাবেক সংসদ সদস্য) আনোয়ারুজ্জামান চৌধুরী (সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশন) নাজমুল ইসলাম (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা শাখা) রাহেল সিরাজ (সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ) সাইফুল ইসলাম (সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ) শামীম আহমদ (সাধারণ সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ) বদরুল ইসলাম (সাবেক চেয়ারম্যান, দক্ষিণ সুরমা উপজেলা) ছদরুল ইসলাম (সহ-সভাপতি, সিলেট মহানগর আওয়ামী লীগ) জাকির হোসেন (সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ) আব্দুর রহমান (সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ) রজত কান্তি গুপ্ত (সাংস্কৃতিক সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ) এস.এম শওকত আমিন তৌহিদ (কাউন্সিলর, সিলেট সিটি কর্পোরেশন) তোয়াহিদুল ইসলাম তুহিন (চেয়ারম্যান, লালাবাজার ইউপি) ওয়েছ আহমদ (চেয়ারম্যান, জালালপুর ইউপি) মোহাম্মদ রায়হান (প্রচার সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগ) রুস্তম আলী (সভাপতি, সিলাম ইউপি আওয়ামী লীগ) মোঃ জামিলুর রহমান (যুবলীগ নেতা, দক্ষিণ সুরমা উপজেলা) ফয়ছল মাহমুদ (ক্যাডার, আজাদ গ্রুপ) জাকির হোসেন সুজন (সহ-সভাপতি, সিলাম ইউপি স্বেচ্ছাসেবক লীগ) আজহার (২৯) (সহ-সভাপতি, সিলাম ইউপি ছাত্রলীগ)

5

এই মামলায় ১৪৩ জন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

5

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলাটি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় রুজু করা হয়েছে। আদালত ইতিমধ্যে এজাহার আমলে নিয়ে মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6