প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৬
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
চোটের কারণে আগামী সোমবার অস্ট্রিয়া বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল। তার ডান পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট ধরা পড়েছে, যা আলবিসেলেস্তেদের রক্ষণভাগে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষার পর তার এই চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার বেশ কিছুদিন সময় লাগতে পারে। অস্ট্রিয়ার বিপক্ষে গঞ্জালো মন্তিয়েলের পরিবর্তে খেলতে পারেন নাহুয়েল মলিনা।
কোচ লিওনেল স্ক্যালোনি অস্ট্রিয়ার বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে এই রাইট-ব্যাক পজিশনে শুরু থেকেই নাহুয়েল মলিনাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। মলিনাই এখন রক্ষণভাগের ডান প্রান্ত সামলানোর মূল দায়িত্ব পাচ্ছেন।
আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রিয়ার বিপক্ষে। ইনজুরিতে ছিটকে যাওয়া গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নাহুয়েল মোলিনাকে দেখা যেতে পারে। এছাড়া চোট কাটিয়ে রক্ষণভাগে ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest