প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৬
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপেও ইরান দল অংশ নিলে স্টেডিয়ামের ভেতরে দেশটির বিপ্লব-পূর্ব যুগের (১৯৭৯ সালের আগের) জাতীয় পতাকা ও সেই প্রতীক সংবলিত পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ইরানের বর্তমান অফিশিয়াল পতাকা এবং ১৯৭৯ সালের আগের পুরোনো পতাকার মূল রঙ (সবুজ, সাদা ও লাল) একই। তবে প্রধান পার্থক্যটি এর মাঝের প্রতীকে। পুরোনো পতাকাটির সাদা অংশের মাঝে একটি ‘সিংহ ও সূর্য’ চিত্রিত রয়েছে।
ফিফার কাছে জানতে চাওয়া হয়েছিল যে, ২০২৬ বিশ্বকাপের ভেন্যুগুলোতে ভক্তদের এই পুরোনো পতাকা বা এর প্রতীক সম্বলিত পোশাক পরে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না। জবাবে ফিফা সরাসরি তাদের স্টেডিয়াম কোড অব কন্ডাক্ট বা আচরণবিধির কথা উল্লেখ করে। যেখানে স্পষ্ট বলা আছে- স্টেডিয়ামের অভ্যন্তরে যেকোনো ধরণের রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক বার্তা বহনকারী সামগ্রী প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।
এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপেও এই পতাকা নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছিল। সেবার গ্যালারিতে এই পতাকা বহনকারী কিংবা বর্তমান ইরান সরকার-বিরোধী স্লোগান সম্বলিত পোশাক পরা দর্শকদের অনেককেই স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা ভেতরে ঢুকতে বাধা দিয়েছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest