প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক : ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড। এমন ঘটনা ঘটেছে ফ্রান্সের অপেশাদার ফুটবলে। যা নজিরবিহীন। মোরবিহাঁ অঞ্চলের একটি আঞ্চলিক ডার্বি ম্যাচ ভয়াবহ বিশৃঙ্খলায় রূপ নেওয়ায় একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখাতে হয়েছে রেফারিকে।
ঘটনাটি স্থানীয় ফুটবলের ইতিহাসে ‘কলঙ্কজনক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। গোল ডটকমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানা যায়, অঞ্চলটির দ্বিতীয় বিভাগের ম্যাচে অ্যাভেনির দ্য গিলিয়ের ও ইন্ডিপেনডঁ দ্য মোরঁ দলের মধ্যে খেলা ২-২ গোলে ড্র হয়। ম্যাচ চলাকালীন সবকিছু স্বাভাবিক থাকলেও শেষ বাঁশির পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় দুই দলের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে দ্রুত তা সংঘর্ষে রূপ নেয়। পরে খেলোয়াড় ও এক অভিভাবক এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
ফরাসি সংবাদমাধ্যম ‘ওয়েস্ট-ফ্রান্স’ জানিয়েছে, মোরঁ দলের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে ছেলেকে রক্ষা করতে গিয়ে সংঘর্ষে অংশ নেন। এতে মারামারি চরম আকার নেয় এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে রেফারি চরম সিদ্ধান্ত নেন।
ম্যাচে অংশ নেওয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকে একসঙ্গে লাল কার্ড দেখান রেফারি। এর মধ্যে গিলিয়ের দলের ১৩ জন এবং মোরঁ দলের ১১ জন।
সংশ্লিষ্ট দুই ক্লাবের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest