প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক : আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলংকার রাজধানী কলম্বোয় চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে পাকিস্তান।
গত রোববার পাকিস্তান সরকার জানিয়ে দেয়, ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।
পাকিস্তানের এই ঘোষণার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছিলেন, আইসিসির প্রটোকল মেনে ভারতীয় দলের পক্ষ থেকে সব কিছুই করা হবে।
আজ বৃহস্পতিবার মুম্বাইয়ে বিশ্বকাপের অধিনায়কদের নিয়ে আইসিসির আয়োজনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন একই কথা।
তিনি বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট। তাদের (পাকিস্তান) বিপক্ষে খেলার ব্যাপারে আমরা না বলিনি, তারাই না বলেছে। আইসিসি সূচি দিয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে আমাদের খেলার সিদ্ধান্ত সরকার দিয়েছে। আমাদের ফ্লাইট বুক করা হয়েছে এবং আমরা যাচ্ছি। প্রথমে আমরা মুম্বাইয়ে খেলব, এরপর দিল্লিতে যাব এবং তারপর কলম্বোয় যাব। আমার মনে হয় তাদের সিদ্ধান্ত আমার নিয়ন্ত্রণে নেই।’
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরকারের সিদ্ধান্ত নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায়নি। পাকিস্তান ম্যাচ বর্জন করলে ভারতকে ওয়াকওভার দেওয়া হবে এবং তারা ২ পয়েন্ট পাবে।
ওয়াকওভার পেতে ভারতীয় অধিনায়ককে টসের জন্য আর প্রেমাদাসা স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা টসের সময় না থাকলে তখন আনুষ্ঠানিকভাবে ভারতকে জয়ী ঘোষণা করবেন ম্যাচ রেফারি।
আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো দলকে ওয়াকওভার তখনই দেওয়া হয়, যখন প্রতিপক্ষ অধিনায়ক টসের সময় উপস্থিত না থাকেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest