প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬
স্পোর্টস ডেস্ক : জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা। নাটকীয় এই ম্যাচে জোড়া গোল করেন বার্সেলোনার রাফিনহা। এই সুপার কাপ জিতে বড় অঙ্কের অর্থও পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস জানিয়েছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবার ক্লাবগুলোর জন্য পুরস্কারের অঙ্ক বাড়িয়েছে। গত মৌসুমে মোট পুরস্কার ছিল প্রায় ১ কোটি ৯০ লাখ ইউরো, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ইউরোতে।
এদিকে সুপার কাপে খেলা দলগুলো ধাপে ধাপে অর্থ পুরস্কার পেয়ে থাকে। প্রথমত, ভ্রমণ ভাতা হিসেবে প্রতিটি দল পায় ১ কোটি ৬৩ লাখ ইউরো। গত মৌসুমে এই অঙ্ক ছিল মোট ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ইউরো।
এরপর প্রতিটি দলের বাড়তি আয়ের সুযোগ রয়েছে। গত আসরে বাড়তি আয় হিসেবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ পেয়েছিল ৪০ লাখ ইউরো, যা এই আসরে বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখে। আর ফাইনালে ওঠা দলগুলো পেয়ে থাকে ১০ লাখ ইউরো, যা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ পেয়েছে।
আর ফাইনাল জিতে বার্সেলোনা পেয়েছে ২০ লাখ ইউরো। রানার্সআপ রিয়াল মাদ্রিদ পেয়েছে ১৪ লাখ ইউরো। শুধু তাই নয়, সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দলগুলোও ৮ লাখ ইউরো অর্থ পেয়েছে।
স্প্যানিশ সুপার কাপ আয়োজন করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আয় করেছে প্রায় ৫ কোটি ১০ লাখ ইউরো। মোট অর্থের মধ্যে ২ কোটি ৬০ লাখ ইউরো বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest