প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬
পেসার শাহীনকে আর্থিক অনুদানের চেক তুলে দিচ্ছেন আমিনুল হক। ছবি : সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য পেসার শাহীন আলমের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিনের ইনজুরি, পারিবারিক অসচ্ছলতা ও আর্থিক সংকটে থাকা এই ক্রিকেটারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার সকালে রাজধানীর মিরপুরে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসভবনে শাহীন আলমের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাহীন আলম। পেস বোলিংয়ে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। তবে পরবর্তীতে ইনজুরির কারণে নিয়মিত ক্রিকেট থেকে ছিটকে পড়েন তিনি।
কুড়িগ্রামের এই ক্রিকেটার বর্তমানে আর্থিক সংকটে ভুগছেন। চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগে কোনো দল না পাওয়ায় তার আয়ের পথও বন্ধ হয়ে যায়, যা তার পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।
সহায়তা প্রদানকালে আমিনুল হক বলেন, বিশ্বকাপজয়ী একজন ক্রিকেটার দেশের সম্পদ। শাহীন আলমের মতো প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, তারেক রহমানের এই উদ্যোগ শাহীন আলমকে আবার মাঠে ফেরার অনুপ্রেরণা দেবে।
এ সময় ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আমিনুল হক। তিনি বলেন, খেলোয়াড়দের কল্যাণে বোর্ডের আরও দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন এবং শাহীন আলমের মতো খেলোয়াড়দের প্রতি বাড়তি নজর দেওয়া উচিত।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest