প্রকাশিত: ৭:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সারাদেশের ন্যায় সিলেটেও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি-মেয়রসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নগরীর বিভিন্ন থানায় অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে। এবার কেন্দ্রীয় শহীদ মিনারে ৪ আগস্ট ছাত্রজনতার উপর হামলার ঘটনায় কতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন ঐদিন হামলায় আহত এক যুবক দক্ষিণ সুরমার বদিকোনার বলদী গ্রামের বাসিন্দা হেলিম হোসেন। মামলায় সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবসহ ৩৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামী করা হয়। মামলাটি রেকর্ড করেন কতোয়ালী থানার ওসি ফয়সাল আহমদ।
মামলার আসামীরা হলেন সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র আনওয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এম.পি হাবিবুর রহমান হাবিব, উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সাদেক দস্তগীর কাওছার সাবেক ইনচার্জ বন্দর বাজার পুলিশ ফাড়ি কল্লল গোস্বামী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর আফতাব হোসাইন খান, ৭নং ওয়ার্ড কমিশনার মখলিছুর রহমান কামরান, জেলা ছাত্রলীগ সদস্য আবিদ আহমদ, শেখ সুয়েব আহমদ মজনু, শেখ হেলাল আহমদ, গোলাম মোস্তফা পলাশ, আসমত আলী আমির, ঈসা মোহাম্মদ, এ বি এম পলাশ আলী, মুহিবুর রহমান উরফে বম কামাল, মোঃ নুরুল ইসলাম খান, দেবাশীষ দেবু, হোসাইন মিয়া, সাঈদ আহমদ, আবুল হোসেন, পারভেজ হোসেন, হাবিবুল বাশার হাবিব, ইমদাদুল হক ইমু, মোস্তফা মোহাইমীন খান, মুফিজুর রহমান, নোমান উদ্দিন, জোয়াদুর রহমান, কাদির খান, মোঃ ইউসুফ রেজা, সাহেদ আহমদ, সাইদুল করিম চৌধুরী, আব্দুল আমিন, রুহুল হুদা, মারুফ আহমদ, তছই খাঁ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে- গত ৪ আগস্ট বেলা ২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবৈধ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করা হয়। এতে মামলার বাদীসহ অসংখ্য নেতাকর্মী গুলীবিদ্ধ ও গুরুতর আহত হন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest