প্রকাশিত: ৭:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৪
নিউজ ডেস্ক : জানা যায়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা উদ্দেশ্য, সারাদেশের ন্যায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ন আন্দোলনকে প্রতিহত করার জন্য মিলিত হইয়া লাঠি-সোঠা, রামদা, রড,জিআই পাইপ, হকিস্টিক ইত্যাদি দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া বিশ্বনাথ থানার সম্মুখে অবস্থিত মুসলিম সুইটমিট হইতে বাসিয়া ব্রীজের উপর অবস্থান করিতে থাকে।
অনুমান সকাল ১১.০০ ঘটিকার সময় মিছিল সহকারে বাসিয়া ব্রীজ হইতে আল-হেরা শপিং সিটির সামনে গিয়ে জনমনে ত্রাস ও ভয় ভীতির সঞ্চার করিয়া, বিশৃংখলা ও অরাজক পরিবেশ সৃষ্টি করে।
বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারস্থ আল-হেরা শপিং সিটির সামন হইতে মুসলিম সুইটমিট এর সামনের রাস্তায় এলাকার পরিচিত সন্ত্রাসী, দাঙ্গাবাজ, দখলবাজ ও চাঁদাবাজ লোকজন, প্রায়ই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করিয়া এলাকায় ত্রাস সৃষ্টি সহ জনমনে আতংক তৈরী করিয়া থাকে।
একপর্যায়ে বিকেল ৩:৪৫ মিনিটে সময় ইট পাটকেল নিক্ষেপ করে মার্কেটের সামনের থাই গøাস ভাংচুর শুরু করে। ঐ সময় আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী সমিতির অফিসে অবস্থানরত আমিনুল ইসলাম সহ অন্যান্য ব্যবসায়ীগণ বাঁধা দিলে জোরপূর্বক আল-হেরা শপিং সিটিতে প্রবেশ করে নীচতলায় তান্দুরী রেষ্টুরেন্টের চেয়ার, টেবিল, গøাসসহ বিভিন্ন আসবাপত্র ভাংচুর শুরু করে।
আল-হেরা শপিং সিটিতে লুটপাট ও ভাংচুর শেষে মিছিল সহকারে বেরিয়ে গেলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রশাসনের সহযোগীতায় মার্কেটের ভিতরে থাকা ব্যবসায়ী ও ক্রেতা সাধারনকে মার্কেটের ভিতর থেকে বের করে নিয়ে আসেন। পরবর্তীতে সাংবাদিক, মার্কেটের আশ-পাশের ব্যবসায়ী মোবাইল ফোনে ধারণ কৃত ভিডিও ফুটেজ দেখে আসামীদের সনাক্তসহ নাম-ঠিকানা সংগ্রহ করি ও মার্কেটের ব্যবসায়ী ও গণমাণ্য ব্যক্তিবর্গের সাথে আলাপ-আলোচনা করে মার্কেটের ব্যবসায়ী পক্ষে মোঃ ছাদেকুর রহমান বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১০। আসামী ৮৩ জন ও অজ্ঞাতনামা ৫০/৬০ জন। আসামীগণের নাম ১। শামীম আহমদ (৩০), পিতা-আবুল কালাম মিয়া, সাং-জানাইয়া, ২। ফজর আলী (৪৫), পিতা- মৃত ময়না মিয়া, সাং-মোল্লারগাঁও, ৩। রফিক আলী (৪৩) পিতা-মৃত আরজান আলী, সাং-শাহজিরগাঁও ৪। ছুরত আলী বাবুল (৪০), পিতাসুনু মিয়া, সাং-চান্দশিরকাপন ৫। রিপন আহমদ (২০) পিতা- ইউনুছ আলী, সাং-জানাইয়া ৬। সিরাজুল ইসলাম সিরাজ (৪৮), পিতা-রিয়াজ মিয়া, সাং-পূর্ব চান্দশিরকাপন ৭। সামছুল ইসলাম (৩৭), পিতা- মৃত মোঃ আরশ আলী, সাকিন- নওদার রহমান নগর, ৮। আহমদ খান (৩২) পিতা-ছোরাব আলী, সাং-চৌধুরীগাঁও, ৯। ফারাবী ইমন ইসলাম (২৫), পিতা-আব্দুল মতিন, স্থায়ী সাং-শাহজিরগাঁও, বর্তমান সাং-দূর্গাপুর কারিকোনা, ১০। আব্দুল হক (৪৭) পিতা-রইছ মিয়া, সাং-শাহজিরগাঁও,।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর (নিরস্ত্র) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest