প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২৫
বিনোদন ডেস্ক : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সারা দেশে চলছে শোক ও ক্ষোভ। মর্মান্তিক এই ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে।
মঙ্গলবার (২২ জুলাই) একটি ভিডিও রিলস শেয়ার করে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পার্লামেন্টের এই চেয়ারে যে-ই বসেন সেই কি কমন সেন্স হারিয়ে ফেলেন?’
তিনি বলেন, ‘ঘটনার সময় পুরো ব্যবস্থাপনা জনগণ নিজেদের ফান্ডিংয়ে করেছে, কেউ কোনো পোস্টের জন্য বসে ছিল না। কেউ কি সরকারের কাছে কোনোরকম আর্থিক সহায়তা চেয়েছে? কোনো বাবা-মা কি বলেছেন, আমাদের টাকা লাগবে?’
সালমানের বক্তব্যের মূল প্রসঙ্গ ছিল একটি ফেসবুক পোস্ট। জানা যায়, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। তবে মঙ্গলবার দুপুরে সে পোস্টটি সরিয়ে ফেলা হয়, যদিও সরিয়ে নেওয়ার কারণ স্পষ্ট করা হয়নি।
তিনি আরও বলেন, ‘মানুষ টাকা চায়নি, মানুষ চেয়েছে জবাবদিহিতা, স্বচ্ছতা, তাৎক্ষণিক কার্যক্রম। কিন্তু কী করা হলো? ৫০ বছরের সেই পুরোনো কথাবার্তা—তহবিল গঠন, তদন্ত কমিটি গঠন। এখনো পর্যন্ত কোনো সেমিনার পর্যন্ত করা হয়নি পুরো ঘটনা নিয়ে।’
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়িত্বশীলদের জবাবদিহির দাবি উঠেছে দেশজুড়েই। সালমান মুক্তাদিরের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest