প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৫
বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অভিনেত্রী সাবিলা নূরসহ দেশের বেশ কয়েকজন তারকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
কর ফাঁকি দেওয়ার কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোট ২৫ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে- এই মর্মে একটি নোটিশও প্রকাশ করেছে এনবিআর। এসব তারকাদের ঠিকানায় চিঠিও পাঠানো হয়েছে।
কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৫ জনের তালিকায় আরও রয়েছেন- অভিনেতা আহমেদ শরীফ, শবনম পারভীন, নুসরাত ইয়াসমিন তিশা।
এনবিআর কর্মকর্তারা জানান, সময়মতো কর পরিশোধ না করায় এসব তারকা শিল্পীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তাদের বেশ কয়েকজন এরই মধ্যে কর পরিশোধ করেছেন। আর কয়েকজন সময় নিয়েছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest