বাউবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

বাউবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

6

নিউজ ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) অমর একুশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

 

দিবসের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এর নেতৃত্বে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

একই দিন সকালে বাউবির গাজীপুরস্থ ক্যাম্পাসের শহিদ মিনারে ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম নেতৃত্বে রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ পুস্পস্তবক অর্পন করে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

7

এর আগে সূরে‌্যাদয়ের সাথে সাথে গাজীপুর মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম জাতীয় পতাকা অর্ধনমিত করেন এবং একই সময়ে রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম কালো পতাকা উত্তোলন করেন। এছাড়াও ভাষা আন্দোলনের তাৎপর‌্য তুলে ধরে গাজীপুরস্থ ক্যাম্পাস শহিদ মিনার প্রাঙ্গন বর্নমালা খচিত ব্যানার ও ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়।’

1

 

7

দেশজুড়ে অবস্থিত বাউবির সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে একযোগে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানগণ স্থানীয় শহিদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

5

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3