প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় কুষকরা। কৃষকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি রাতে ও দিনে ফসলি জমি কেটে ঘের তৈরীর পায়তারা করছে। এ বিষয় নিয়ে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আজ মঙ্গলবার সকালে এ তথ্য জানান ইউপি সদস্য মোঃ দেলোয়ার আকন।
সম্প্রতি রাতের আধারে বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামের মৃত মিলন খার ছেলে বাবুল খা ভেকু দিয়ে মাটি কাটা শুরু করে এ সংবাদ রাতেই গ্রামের কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকশ কৃষক মাটি কাটা বন্ধ করতে জমিতে আসেন। এ সময় উত্তেজনা ছরিয়ে পড়ে।
ডসার থানা পুলিশ সংবাদ পেয়ে রাতেই ফসলি জমির মাটি কাটা বন্ধ করে দেন। কয়েক দিন মাটি কাটা বন্ধ থাকলেও নতুন করে আবার মাটি কাটার পায়তারা করছে এ প্রভাবশালী ব্যাক্তি। এ ঘটনায় সোমবার সকালে স্থানীয় কৃষকরা বাঘরিয়া গ্রামের ফসলি জমির মাটি কাটা স্থায়ী ভাবে বন্ধ কারর জন্য বিক্ষোভ করে। এ সময় গ্রামের বাসিন্দা মোকছেদ সরদার বলেন, তিন ফসলি জমি জোর করে মাটি কেটে ঘের বানাতে চাচ্ছে বাবুল খা, ঘের বানালে আমাদের সমস্ত জমি গুলি পানিতে তলিয়ে আমাদের ফসল পচে যাবে আমরা মারা পড়বো। কৃষক ছোলেমান খা বলেন, আমরা কৃষিকাজ করে খাই। আমাদের আর কোনো উপায় নেই।
আমাদের ফসলি জমি নষ্ট হলে পথে বসতে হবে। সরকারের কাছে আমরা মাটি কাটা বন্ধের দাবি জানাই। বালিগ্রাম ৯নং ইউপি সদস্য মোঃ দেলোয়ার আকন বলেন তারা টাকার জোরে শত শত কৃষকের ক্ষতি করার চেষ্ঠা করছে, আমি এর প্রতিবাদ জানাই। অভিযুক্ত বাবুল খার চাচা কুদ্দুস খান বলেন, আমাদের জমিতে আমরা মাটি কাটি ওদের কি?। বালিগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ঘের কাটা নিয়ে গ্রামের মধ্যে অনেক দিন ধরে উত্তেজনা চলছে। ইউএনও স্যারের মাধ্যমে এ ঘটনার মিমাংসা করার চেষ্ঠা করা হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest