প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
নিউজ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাংবাদিকের কার্ড ঝুলিয়ে যাওয়ার সময় ১৫ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরিশাল বেতাগী থানার বেতাগী গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিয়া বেগম ও বাগেরহাটের কচুয়া থানার মো, সোহাগের স্ত্রী মারিয়া বেগম।
জানা যায়, ওই দুই নারী গলায় দৈনিক সরেজমিন ও চ্যানেল এস টিভির কার্ড ঝুলিয়ে মাদক নিয়ে যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে আটক হন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মোকছেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা থেকে মাদকের চালান ভাঙ্গায় ঢুকবে । এজন্য সন্ধ্যার পর থেকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। পরে রাত ৯টার দিকে সাদা একটি মাইক্রোবাস থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি পুলিশের চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করে ভাঙ্গার মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে। এসময় গাড়ির চালক পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ৬ প্যাকেট থেকে ১৫ কেজি গাজা, ৩ টি মোবাইল জব্দ করা হয়।
ওসি আরো জানায়, গাড়িটি তল্লাশির সময় আটক দুই নারী পুলিশের কাছে নিজেদের সাংবাদিক পরিচয় দেয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভুয়া সাংবাদিক স্বীকার করে। তারা ঢাকার সাইনবোর্ড থেকে ১৫ কেজি গাঁজা নিয়ে ভাঙ্গায় নিয়ে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest