প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
নিউজ ডেস্ক : ফেনীতে চাঁদাবাজির সময় এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে আটক করেছে ছাত্র সমন্বয়করা। রোববার (১৯ জানুয়ারি) রাত দেড়টার দিকে শহরের জিরো পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।
পরে আটককৃত এসআই শুকুর, কনস্টেবল জাহিদ ও নীরবকে ফেনী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় রাতেই তিনজনকে ক্লোজড করা হয়।
ফেনী পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই শুকুর ও কনস্টেবল জাহিদ রাতে ট্রাক থেকে চাঁদা আদায় করছে দেখে ছাত্র সমন্বয়ক আজিজুর রহমান রিজভী, সৌরভ হোসেন, ও ইমরান হোসেন তাদেরকে হাতে নাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা গাড়ির সিএনজির (গ্যাস) টাকা জোগাতে এই চাঁদাবাজি করছে বলে স্বীকার করেন।
পরে সমন্বয়করা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিং ত্রিপুরা ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়। পরে কর্তৃপক্ষের নির্দেশে রাতেই তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে আজ সোমবার (২০ জানুয়ারি) বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest