প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫
নিউজ ডেস্ক : নাটোরের সিংড়ায় সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময় বিএনপি নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার জামতলী বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করে সিংড়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শরবত বিক্রেতা বাদী হয়ে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার জামতলী বাসস্ট্যান্ডে দীর্ঘদিন থেকে আখের শরবত বিক্রি করে আসছিলেন তেরবাড়িয়া গ্রামের ইউনুস আলী। তার কাছ থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা নেয় চৌগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি তেরবাড়িয়া গ্রামের জিয়ারুল প্রামাণিক ও তার ভাতিজা আসিফ আলী। চাঁদা দিতে না পেরে বাধ্য হয়ে প্রায় এক মাস ধরে শরবতের ব্যবসা বন্ধ করেছে ইউনুস আলী।
শুক্রবার বিকেলে তাকে দেখতে পেয়ে চাঁদা দিয়ে পুনরায় ব্যবসা শুরু করার কথা বলে বিএনপি নেতা জিয়ারুল। এরপর সিএনজি চালক জিয়ার কাছ থেকে ২০ টাকা চাঁদা নেয় বিএনপি নেতা জিয়ারুল প্রামাণিক ও আসিফ আলী। বিষয়টি সেনাবাহিনীর টহল দলকে জানালে চাঁদার টাকাসহ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে। পরে রাতেই শরবত বিক্রেতা ইউনুস আলী বাদী হয়ে আটক দুই জনের নামে সিংড়া থানায় মামলা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, সিএনজি থেকে চাঁদাবাজি করার সময় সেনাবাহিনী দুইজনকে আটক করে থানায় সোপর্দ করে। পরে তাদের নামে মামলা হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest