প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুরে জেলা শহরের হুজরাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন।
তবে কোন মামলায় যুব মহিলা লীগ নেত্রীকে আটক করা হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন মুঠোফোনে সময় সংবাদকে জানান, একটি রাজনৈতিক মামলায় তাকে দুপুর আড়াইটার দিকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে সোমবার ৯ ডিসেম্বর সকালে জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সামনের সারিতে অংশগ্রহণ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন যুব মহিলা লীগ নেত্রী জুঁই আক্তার। এর পরদিনই তাকে আটক করে পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে এক যুব মহিলা লীগ নেত্রী বলেন, আগের দিন আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবসের মানববন্ধনে জুঁই আক্তারসহ আমরা কয়েকজন যুব মহিলালীগ নেত্রী অংশগ্রহণ করি। এর ছবি ফেসবুকে আসে ও বিভিন্ন গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশ হয়। কোন অপরাধ না থাকলেও শুধুমাত্র ডিসি-এসপির সাথে মানববন্ধনে থাকার দায়ে জুঁইকে আটক করা হয়েছে বলে অভিযোগ এই নেত্রীর।
জানা যায়, যুব মহিলালীগ নেত্রী জুঁই আক্তারকে সদর উপজেলার বারোঘরিয়ার একটি বিস্ফোরক মামলার আসামী দেখানো হয়েছে। একই মামলায় আরও আটক করা হয়েছে সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারোঘরিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে। সোমবার ৯ ডিসেম্বর তাকে আটক করে পুলিশ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest