প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভায় সংগঠনের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) নগরীর টেকনিক্যাল রোডের সাধুর বাজারস্থ ইউনিয়নের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপদেষ্টাদের হাতে সংগঠনের পরিচয়পত্র হস্তান্তর করা হয়।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- মোঃ আলা উদ্দিন, মোঃ ইউনূস মিয়া, সাংবাদিক মোঃ সানোয়ার আলী, মোঃ মানিক মিয়া, মোঃ নবীর হোসেন ও আইন বিষয়ক উপদেষ্টা মোঃ বাবলা আহমদ তালুকদার।
সংগঠনের সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ রোমান আহমদ।
সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ সভাপতি কাউসার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, মোঃ আব্দুল জলিল, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক গোলাপ খান, লাইন সম্পাদক নুরুল হুদা রুবেল, কার্যকরী সদস্য মোঃ ইমান আলী ও মোঃ আলমগীর হোসেন।
ফটো ক্যাপশন: সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টাদের মধ্যে সংগঠনের পরিচয়পত্র বিতরণ করছেন সংগঠনের নেতৃবৃন্দ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest