প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪
দক্ষিন সুরমা প্রতিনিধি : ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউট সিলেট জেলার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল মোত্তাকিন চৌধুরী।
গত বৃহস্পতিবার এই নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে একক বৈধ প্রার্থী হিসেবে থাকায় মো. আব্দুল মোত্তাকিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ছিলো আগামী ২ নভেম্বর। মো. আব্দুল মোত্তাকিন চৌধুরী ওসমানীনগর উপজেলায় কর্মরত আছেন।
তিনি রুস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দ্বায়িত্ব পালন করেছেন।
ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউট সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি হিসেবে তার উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথ পালনে তিনি সকলে সহযোগিতা কামনা করেছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest