প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : মুরারিচাঁদ কলেজের বাংলা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ‘বাংলা উচ্চারণ ও উপস্থাপন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাংলা বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সত্তরজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকাল ১০ টায় কর্মশালার উদ্বোধন করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ তোফায়েল আহম্মদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শাহেদা আক্তার, অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ নজরুল ইসলাম (সহযোগী অধ্যাপক, বাংলা), অঞ্জনা রানী দে (সহকারী অধ্যাপক) এবং জিনি বেগম (সহকারী অধ্যাপক)।
কর্মশালার কো-অর্ডিনেটর ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন। তাঁর নির্দেশনা ও তত্ত্বাবধানে মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী ও বাচিক শিল্পী তিলোত্তমা নাথ তন্বি কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালার অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়। মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী সঞ্জয় কুমার ও আব্দুস সামাদ আজাদ কর্মশালাটি সঞ্চালনা করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest