প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪
সিলেট২৪এক্সপ্রেস ডেস্ক : সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেট অঞ্চলের কর্মরত এসআই কাজী আতিকুর রহমানের (৩৬)।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, অফিসিয়াল কাজে আতিকুর রহমান মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থানায় গিয়েছিলেন। ফেরার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আতিকুর রহমান। এসময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
সাইফুল ইসলাম জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest