গোলাপগঞ্জে সৎ ছেলের কিল-ঘুষিতে প্রাণ গেল বাবার

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪

গোলাপগঞ্জে সৎ ছেলের কিল-ঘুষিতে প্রাণ গেল বাবার

1

নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে সৎ ছেলে ও ছেলের বউয়ের কিল-ঘুষি ও লাথিতে প্রাণ গেল কামরান মিয়া (৬০) নামের এক বৃদ্ধ বাবার।

 

7

শুক্রবার (২৭সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার স্বরসতি গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে রাজু আহমদ (৩০) ও তার স্ত্রী আলফিনা বেগমকে আটক করা হয়েছে।

 

8

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ দিন থেকে বাবার সঙ্গে রাজু আহমদের দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার টাকা-পয়সা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু ও তার স্ত্রী মিলে বাবাকে কিল-ঘুষি ও লাথি মারে। এতে আহতবস্থায় তার বাবা কামরান মিয়াকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

4

 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের।

4

 

তিনি বলেন, সৎ ছেলের সঙ্গে টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি হয়।এসময় ছেলে ও ছেলের বউ বাবাকে কিল-ঘুষি মারে। পরে তাকে আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা যান। ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5