প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই চিনির চালান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-১৯।
বুধবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি বালু ভর্তি ট্রাক জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবি জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দলের সিগন্যাল উপেক্ষা করে পালিয়ে যাওয়ার সময় সুরমা-বাইপাস সড়ক থেকে ট্রাকটি আটক করে।
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বালির স্তরের নিচে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি পাওয়া যায় এবং তা জব্দ করা হয়।
জব্দকৃত চিনি শুল্ক অফিসে জমা দেয়ার প্রস্তুতি চলছে জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো.আসাদুন্নবী, পিএসসি।
তিনি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest