প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায় নি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। পরে সেখানে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হন।
মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল হোসেন বলেন, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest