প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটের শাহপরান থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকার সড়কের পাশ থেকে অজ্ঞাত (আনুমানিক ৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। তবে ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন খবরের ভিত্তিকে শাহপরান থান পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা যায় মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে ছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আমরা মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest