ইয়াবা সম্রাট বদির ‘রাইট হ্যান্ড’ সালাহউদ্দিন সিলেট এয়ারপোর্টে ধরা

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪

ইয়াবা সম্রাট বদির ‘রাইট হ্যান্ড’ সালাহউদ্দিন সিলেট এয়ারপোর্টে ধরা

1

নিউজ ডেস্ক : ইয়াবা সম্রাট কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সাবেক এমপি আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাহউদ্দিনকে আটক করেছে র‍্যাব। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

4

 

8

জানা গেছে, ইহরামের কাপড় বেধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় আকাশে উড়াল দেয়ার ঠিক কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালায় র‍্যাব। তখন ইহরাম বাধা অবস্থাতেই তাকে আটক করা হয়।

 

র‍্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ওমরাযাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালানোর চেষ্টা করেন তিনি। তিনি গায়ে ইহরামের পোশাক পরেছিলেন। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

8

 

6

 

কথিত রয়েছে- ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির সব অবৈধ উপার্জনের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন এই সালাহউদ্দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8