প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৪
অনলাইন ডেস্ক : সিলেট কেন্দ্রীয় কারাগারে ফজল আমিন (৫৮) নামে এক এক হত্যা মামলার আসামি গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে গুরুতর অবস্থায় তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
ফজল আমিন সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের দৃমন খাঁ’র ছেলে। তিনি মানসিকভাবে অসুস্থ্য ছিলেন বলে জেল কর্তৃপক্ষের দাবি।
জানা যায়, ফজল আমিনকে গত ৩ আগস্ট সুনামগঞ্জ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্থর করা হয়। তার মানসিক অবস্থা খারাপ থাকায় তাকে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়। আমিনের হাজতি ছিল নম্বর-৩৯/২৪। তিনি শুক্রবার বিকালে কারাগারে নিজের পরিধানের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে কারাগার কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী শুক্রবার রাত ৯ টায় বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে ওই হাজতিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তাকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest