প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রহমান জামিল ও অ্যাডভোকেট সৈয়দ শামীমকে আটক করা হয়েছে।
সৌদি আরব যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করেন। আজ সোমবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ কমিশনার মো. সাইফুল ইসলাম।
আব্দুর রহমান জামিল সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেডক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক।
আর অ্যাডভোকেট সৈয়দ শামীম সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাদের কোতোয়ালি থনায় জিজ্ঞাসাবাদ করা এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest