প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (ডিসি) উত্তরের দায়িত্ব পেয়েছেন এসপি পদমর্যাদার মোহাম্মদ জাবেদুর রহমান। এর আগে তিনি এসএমপির উপকমিশনারের (পিওএম, প্রটেকশন অ্যান্ড প্রটোকল) দায়িত্বে ছিলেন।
আজ বৃহস্পতিবার এসএমপি কমিশনার মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত আদেশে এই দায়িত্ব দেওয়া হয়। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
মোহাম্মদ জাবেদুর রহমান ২৪তম বিসিএসে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। রাজনৈতিক কারণে এতদিন ভালো পোস্টিং থেকে বঞ্চিত ছিলেন তিনি।
গত ১০ আগস্ট পর্যন্ত এসএমপির উপকমিশনারের (উত্তর) দায়িত্বে ছিলেন অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ। ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে ১০ আগস্ট তাঁকে সরিয়ে উপকমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি মোহা. সোহেল রেজাকে দায়িত্ব (ভারপ্রাপ্ত) দেন এসএমপি কমিশনার। এখন থেকে আজবাহার আলী শেখের স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ জাবেদুর রহমান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest