প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৪
নিউজ ডেস্ক : সরকার পতনের এক দফা আন্দোলনে আহতদের দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীসহ নেতারা।
রবিবার (১১ আগষ্ট) সকালে আহতদের দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধৃরী এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
তিনি ওসমানী হাসপাতালে ভর্তি হওয়া বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আহতদের খোঁজখবর নেন। তিনি আহতদের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন। তাদের সুচিৎসায় তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের বীর সন্তানরা আমাদের এই তরুণ প্রজন্ম যে যুদ্ধ করে জয়লাভ করেছে তাদের এই জয়লাভকে নস্যাৎ করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিভিন্নভাবে রাতের বেলা আতঙ্ক ছড়াচ্ছে, ঘটনা ঘটাচ্ছেন, যাতে এই বিষয়টা আমাদের জনগণ ভোগ করতে না পারে। তাদের অন্য কোনো বদ এবং অসৎ উদ্দেশ্য আছে। আমরা জনগণকে বলবো- আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন সন্ত্রাসী গোষ্ঠী চাঁদাবাজ দুর্নীতিবাজদের আসুক না কেন কোনভাবেই আমাদের পরাস্ত করতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদ এমরান আহমদ চৌধুরী, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন সোহেল, আজিজ খান সজিব যুগ্ম সম্পাদক সেচ্ছাসেবকদল, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক আফজল হোসেন, তারেক আহমদ চৌধুরী, শাহান আহমদ, মহানগর ছাত্রদল নেতা ড.শহিদুল ইসলাম সিপলু, জাহিদ শিকদার, আব্দুলা তারেক,হাবিবুর রহমান হাবিব,রায়হান আহমদ, মোশারফ হোসেন সানি, জাকারিয়া আহমদ, শাহিন আহমদ প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest