প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন আব্দুল মান্নান বিপিএম (বার)।
তার যোগদানের বিষয়টি বুধবার (১০ জুলাই) করেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।
তিনি বলেন, বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল মান্নান।
আব্দুল মান্নান কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। এর আগে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে কাজ করেছেন।
আব্দুল মান্নান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। গত ২০১৬ ও ২০১৭ সালে দেশে জঙ্গি দমনে প্রশংসনীয় ভূমিকা রাখেন।
এদিকে, সিলেটের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি হয়েছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest