প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪
নিউজ ডেস্ক : দক্ষিণ সুরমায় বাস-সিএনজি (অটোরিকশা)’র সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির নাম জানা যায় নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রীণ লাইন সার্ভিসের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় আসামাত্র সিলেটগামী সিএনজি (অটোরিকশা)’র সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি (অটোরিকশা) দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজি (অটোরিকশা)’র এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিস্তারিত জানালে পুরো তথ্য দিতে পারবো।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest