প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৪
অনলাইন ডেস্ক : সিলেটের গোয়াইনঘাটে ২২ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। শনিবার (২২ জুন) রাতে উপজেলার রসুলপুর গ্রামের পার্শ্ববর্তী হাজী সুনামিয়া জুনে গণধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইনঘাটের পুর্বজাফলং ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মন্তাজ আরীর ছেলে আকরাম হোসেন (৩৫), একই ইউনিয়নের গুচ্ছ গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩৩) ও রসুলপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ রানা (২৩)।
মামলা সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার পুর্ব জাফলং ইউনিয়নের রসুলপুর গ্রামের একটি কলোনির ভাড়াটিয়া এক তরুণীকে (২২) শনিবার রাতে অভিযুক্ত শাহজাহান ও ফরিদসহ কয়েকজন জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী হাজী সুনামিয়া জুনের নির্জন একটি জায়গায় নিয়ে যায়। পরে পাঁচজন মিলে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়।
স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট থানাপুলিশকে খবর দেন।

পরে পুলিশ গিয়ে রাতেই ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মঙ্গলবার (২৫ জুন) এই ঘটনায় নির্যাতিতা তরুণী বাদী হয়ে ৫ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন- এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest